জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দীঘা-হাওড়া বাসের; আহত অন্তত ২০!

হাওড়া: শনিবার সন্ধ্যায় হাওড়ার উলুবেড়িয়া থানার বীরশিবপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।

দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে দীঘা-হাওড়া রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস।

দুর্ঘটনার জেরে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

প্রাথমিকভাবে অনুমান, দাঁড়িয়ে থাকা লরিটিকে সময়মতো দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here