সারারাত বুলডোজার অভিযান! সেতুর নিচে ১৯৬টি অবৈধ দোকান ও বাস গুমটি উচ্ছেদ!

দক্ষিণেশ্বর: রাতভর বুলডোজার চালিয়ে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতুর নিচে গড়ে ওঠা ১৯৬টি অবৈধ দোকান ও বাস গুমটি উচ্ছেদ করল হাইওয়ে অথরিটি, পিডব্লিউডি (PWD) ও দক্ষিণেশ্বর থানার পুলিশ।

যৌথ উদ্যোগে পরিচালিত এই উচ্ছেদ অভিযান চলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সেতুর নিচে ও পিডব্লিউডি রোডের ধারে অবৈধভাবে দোকান ও গুমটি তৈরি করে দখল করে রাখা হয়েছিল সরকারি জমি।

সেই অবৈধ দখলমুক্ত করতেই রাতভর বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালীন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করা সহ যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।

বর্তমানে গোটা এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here