দীর্ঘদিন তালাবন্ধ তৃণমূল কার্যালয় থেকে ভোজালি-সহ ধারালো অস্ত্র উদ্ধার!

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কমলপুর এলাকায় দীর্ঘদিন ধরে তালাবন্ধ থাকা একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বড় ভোজালি-সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অস্ত্রগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কীভাবে ওই কার্যালয়ে এল, কারা সেগুলি সেখানে রেখেছিল ও এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়টি অসামাজিক ও অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তাদের দাবি, সাধারণ মানুষকে ভয় দেখানো ও এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই সেখানে ধারালো অস্ত্র মজুত রাখা হয়েছিল।

তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here