কড়া নিরাপত্তায় বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে তিন অভিযুক্তকে নিয়ে সিআইডি!

বারুইপুর: বারুইপুরের বহুল আলোচিত নাবালিকা কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সিআইডি।

মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে তিন অভিযুক্তকে নিয়ে বারুইপুরের এলাকায় ঘটনাস্থলে পুনর্নির্মাণ শুরু করা হয়।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত ক্রম, অভিযুক্তদের ভূমিকা ও বিভিন্ন তথ্য যাচাই করতেই এই পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিক মোতায়েন করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে একই মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের সময় সে এক পুলিশ আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে ও গুলি চালায় বলে পুলিশের দাবি।

এরপর পুলিশের পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়।

এই ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়ে তিন অভিযুক্তকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঘটনাস্থলে নিয়ে আসে।

তদন্তের স্বার্থে ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা।

পুনর্নির্মাণের মাধ্যমে তদন্তে নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here