মাঝনদীতে আটকে গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক-যুবতীরা!

শিলিগুড়ি: বর্ষার মরশুমে বালাসন নদীর হঠাৎ জলস্তর বৃদ্ধির জেরে বড়সড় বিপদের মুখে পড়লেন কয়েকজন যুবক-যুবতী।

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় নদীর চরে গাড়ি নিয়ে প্রবেশ করার পর আচমকাই উজান থেকে জল নেমে আসায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক- যুবতীরা।

সেই সময় আচমকাই নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে।

কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে জল ঘিরে ফেলায় গাড়িটি আর সরানো সম্ভব হয়নি।

পরিস্থিতি বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন।

তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে।

উল্লেখ্য, বর্ষাকালে বালাসন নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়া নতুন ঘটনা নয়।

প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই নদীর চর ও মাঝনদীতে গাড়ি নিয়ে প্রবেশ করেন।

ফলে প্রায়শই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের আবেদন, বর্ষার সময় নদীর চর বা নদীর মাঝপথে গাড়ি নিয়ে প্রবেশ না করে প্রশাসনের সতর্কবার্তা মেনে চলুন।

সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here