কল্যাণী: ছাত্রীর বেশে মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে গভীর রাতে নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে আচমকা পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
হাসপাতাল ও ছাত্রাবাসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে এই সারপ্রাইজ ভিজিট করেন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা, হোস্টেলের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তাঁর অভিযোগ, হাসপাতাল ও হোস্টেলের পরিবেশ অত্যন্ত নোংরা। পাশাপাশি রাতে হাসপাতালে কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতাল চত্বরে অবাধে কুকুর- বিড়ালের ঘোরাফেরা, হোস্টেলের বিভিন্ন সমস্যা সহ পরিকাঠামোর বেহাল অবস্থাও তাঁর নজরে আসে।
এমনকি তিনি মন্তব্য করেন, “এই ড্রেস পরে আমি বাইরে আসি না”, যা হোস্টেলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁর অসন্তোষকেই স্পষ্ট করে।
পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, হাসপাতাল ও হোস্টেলের বিভিন্ন অনিয়ম ও পরিকাঠামোগত সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ে জানানো হবে।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।















































