দিল্লি: ভারতে নতুন স্মার্টফোন ভিভো টি৫ই উন্মোচন করল ভিভো। দ্রুতগতির জীবনযাত্রায় অভ্যস্ত ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীদের কথা মাথায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
নতুন এই স্মার্টফোনে রয়েছে ৫৫০০ mAh-এর দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং OriginOS 6।
দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘক্ষণ সংযুক্ত থাকা ও বিনোদনের অভিজ্ঞতার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভিভোর দাবি, কাজ, যোগাযোগ, বিনোদন, দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন প্রয়োজন মেটাতে টি৫ই-তে রাখা হয়েছে একাধিক কার্যকর ফিচার।
দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে ব্যস্ত দিনে বারবার চার্জ দেওয়ার প্রয়োজনও কমবে বলে আশা সংস্থার।
পারফরম্যান্সের পাশাপাশি স্মার্টফোনটির স্লিম ও আকর্ষণীয় ডিজাইন-এর দিকেও নজর দিয়েছে ভিভো।
নতুন এই মডেলের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে কার্যকারিতা, স্থায়িত্ব ও আধুনিক ডিজাইনের সমন্বিত অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই সংস্থার লক্ষ্য।















































