বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ, ডিম ছোড়া ও পুলিশের হস্তক্ষেপ; ফ্ল্যাট দখলের অভিযোগকে ঘিরে উত্তেজনা!

কলকাতা: নিউ টাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হল।

অভিযোগ, এক বয়স্ক মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি।

এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন বরুণ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

পাশাপাশি তাঁকে চড়-ঘুষিও মারা হয় বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে।

পরে পুলিশ বরুণ বিশ্বাসকে নিরাপত্তার স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে টানতে টানতে আটক করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তবে ফ্ল্যাট দখলের অভিযোগের বিষয়ে বরুণ বিশ্বাস বা বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here