মোদীর জন্মদিনে ধর্মীয় আয়োজন, যজ্ঞের পর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের কর্মসূচি!

শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনকে ঘিরে শিলিগুড়িতে বিজেপির পক্ষ থেকে নেওয়া হল বিশেষ কর্মসূচি।

বৃহস্পতিবার হায়দারপাড়ার ৪০ নম্বর ওয়ার্ডের আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজন করা হয় যজ্ঞের।

বিজেপির ৪ নম্বর ডাবগ্রাম- ফুলবাড়ি কমিটির সাধারণ সম্পাদক রতন শর্মার উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে যজ্ঞ সম্পন্ন হয়।

এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে দলীয় কর্মী- সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here