বিধান মার্কেটে পুর কমিশনারের পরিদর্শন, ঝুলন্ত তার থেকে নোংরা পরিবেশ – সমস্যা সমাধানের আশ্বাস!

শিলিগুড়ি: শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেটে জমে থাকা একাধিক সমস্যা খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই।

তাঁর সঙ্গে ছিলেন মার্কেট ইলেকট্রিক সমিতির প্রতিনিধিরাও।

পরিদর্শনকালে কমিশনার মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখে ঝুলন্ত ও অপরিকল্পিত বৈদ্যুতিক তার, অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনা জমে থাকা-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করেন।

পাশাপাশি ব্যবসায়ী ও মার্কেট সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ, দাবি ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন।

কমিশনার বীর বিক্রম রাই জানান, পরিদর্শনে চিহ্নিত সমস্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ব্যবসায়ীদের স্বার্থ ও ক্রেতাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা।

তাঁদের আশা, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির এবার বাস্তবসম্মত সমাধান হবে ও মার্কেটের পরিকাঠামো ও পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here