কলকাতা: কলকাতার পানপ্রেমীদের জন্য নতুন ঠিকানা। শহরে প্রথম আউটলেট খুলল সংগঠিত তামাকমুক্ত পান ক্যাফে চেন মস্ত বানারসি পান। লেক প্লেস রোডের লেক মার্কেট, কালিঘাটে ২০বি নম্বর ঠিকানায় চালু হওয়া এই আউটলেটকে আধুনিক ও পরিবার-বান্ধব পান ক্যাফে হিসেবে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মস্ত বানারসি পানের প্রতিষ্ঠাতা ও CEO পি. এন. ঠাকুর সহ ফ্র্যাঞ্চাইজি পার্টনার বিনোদ কুমার লাখমানি ও মানভি লাখমানি। নতুন আউটলেটে ঐতিহ্যবাহী বানারসি পানের পাশাপাশি বিভিন্ন ধরনের আধুনিক স্বাদের পানও পাওয়া যাবে।
সংস্থার দাবি, পরিচ্ছন্নতা, গুণমান সাথে প্রতিটি আউটলেটে একই স্বাদ ও পরিষেবা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তামাকমুক্ত হওয়ায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির কথাও জানানো হয়েছে।
মস্ত বানারসি পানের প্রতিষ্ঠাতা ও CEO পি. এন. ঠাকুর বলেন, কলকাতা তাদের সম্প্রসারণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বাজার। বানারসি পানের ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিক ও সংগঠিত ক্যাফে অভিজ্ঞতা কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতে শহরের আরও বিভিন্ন এলাকায় ফ্র্যাঞ্চাইজি আউটলেট খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
শুধু ক্যাফেতে বসে পান খাওয়া নয়, এই আউটলেট থেকে অনলাইন বাল্ক অর্ডার ও পান ক্যাটারিং পরিষেবাও পাওয়া যাবে। বিয়ে, পার্টি, কর্পোরেট অনুষ্ঠান কিংবা ব্যক্তিগত উদযাপনে এই পরিষেবা নেওয়া যাবে।
বর্তমানে দেশের ২০টিরও বেশি রাজ্যের ৩২০টিরও বেশি শহরে মস্ত বানারসি পানের ৪০০টিরও বেশি আউটলেট রয়েছে। প্রতিদিন প্রায় এক লক্ষ পান বিক্রি হয় বলে সংস্থার দাবি। আগামী দুই বছরে আউটলেটের সংখ্যা ৬০০-তে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের। Tier-II ও Tier-III শহরের পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় প্রবাসী-অধ্যুষিত আন্তর্জাতিক বাজারেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
২০১৬ সালে পথচলা শুরু করা মস্ত বানারসি পান ফ্র্যাঞ্চাইজি- ভিত্তিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে দ্রুত সম্প্রসারণ করছে। প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া, কেন্দ্রীয়ভাবে পণ্য সংগ্রহ, নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ও সাপ্লাই চেন ব্যবস্থার মাধ্যমে দেশজুড়ে একই মানের পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। কলকাতায় প্রথম আউটলেট চালুর মাধ্যমে একদিকে শহরের পানপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি হল, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের জন্যও নতুন ফ্র্যাঞ্চাইজি সুযোগের দরজা খুলল।















































