চাপড়ামারির বনবাংলোয় মিঠুন, পর্যটন ও বন নিয়ে পুনা ভেংরার সঙ্গে বৈঠক!

মালবাজার: তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে বুধবার চাপড়ামারিতে সময় কাটালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

জঙ্গল লাগোয়া বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি বন ও পর্যটন সংক্রান্ত নানা বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

সফরের প্রথম দিন চাপড়ামারির ঐতিহ্যবাহী বনবাংলোয় দিনভর সময় কাটান মিঠুন।

সেখানেই নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।

বৈঠকে উত্তরবঙ্গের বনাঞ্চল, পর্যটনের সম্ভাবনা সহ স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

তবে বৈঠক শেষে মিঠুন নিজে কোনও মন্তব্য করেননি।
বৈঠক প্রসঙ্গে পুনা ভেংরা বলেন, মিঠুন রাজ্যের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

বন ও পর্যটন তাঁর বিশেষ পছন্দের বিষয়।

তাই উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল ও পর্যটন এলাকা ঘুরে দেখে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

এদিন নিজের বিধানসভা এলাকায় একটি মিনি চিড়িয়াখানা তৈরির পাশাপাশি নাগরাকাটায় বিশেষ সৌন্দর্যায়নের প্রস্তাবও মিঠুনের কাছে তুলে ধরেন পুনা ভেংরা।

স্থানীয় পর্যটন পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার জলদাপাড়া ও বক্সার বিভিন্ন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে মিঠুনের।

শুক্রবার তাঁর গরুমারায় যাওয়ার কথা। এরপর শনিবার বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here