ভাঙা রাস্তা থেকে উন্নয়নের প্রতিশ্রুতি – টোটো চালকদের পাশে থাকার বার্তা ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থীর
শিলিগুড়ি: ভোটের আগে সরাসরি মানুষের পাশে, ডাবগ্রাম-ফুলবাড়িতে টোটো চালকদের সঙ্গে বৈঠকে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা
নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই এদিন এলাকার টোটো চালকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রঞ্জন শীল শর্মা। প্রচারের গণ্ডি ছাড়িয়ে বাস্তব সমস্যার কথা শুনতেই এই উদ্যোগ বলে জানান তিনি।
বৈঠকে টোটো চালকরা ভাঙাচোরা রাস্তা নিয়ে খোলামেলা ভাবে তুলে ধরেন তাঁদের সমস্যার কথা।
সবকিছু মন দিয়ে শোনেন রঞ্জন। আর সেখান থেকেই স্পষ্ট বার্তা – এই এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য ডাবগ্রাম-ফুলবাড়িকে পৌরসভায় উন্নীত করা।
রঞ্জনের কথায়, “পৌরসভা হলেই রাস্তা, পথবাতি, জল সবকিছুর উন্নয়ন একসাথে করা সম্ভব হবে। মানুষের দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান তখনই সম্ভব।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই তাঁর অগ্রাধিকার এবং টোটো চালকদের মতো পরিশ্রমী মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
ভোটের আগে এই ধরনের সরাসরি সংযোগ এবং উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা ডাবগ্রাম-ফুলবাড়ির নির্বাচনী লড়াইয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মানুষের পাশে থেকে, তাদের সমস্যার সমাধানেই জোর দিচ্ছেন রঞ্জন শীল শর্মা।












































