কার্শিয়াং থেকে ফেরার পথে রোহিণী রোডে বাইক দুর্ঘটনা, পাটনার পর্যটক যুবকের অবস্থা আশঙ্কাজনক!

কার্শিয়াং থেকে ফেরার পথে রোহিণী রোডে বাইক দুর্ঘটনা, পাটনার পর্যটক যুবকের অবস্থা আশঙ্কাজনক

কার্শিয়াং: দার্জিলিং পাহাড়ের কার্শিয়াং এলাকা ঘুরে শিলিগুড়ি ফেরার পথে রোহিণী রোডে বাইক দুর্ঘটনায় আহত হলেন পাটনার এক পর্যটক দম্পতি।

দুর্ঘটনায় যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটনার বাসিন্দা ওই দম্পতি শিলিগুড়ি থেকে একটি ভাড়ার মোটরবাইক নিয়ে কার্শিয়াং ভ্রমণে গিয়েছিলেন।

ফেরার সময় রোহিণী রোডের এলিফ্যান্ট করিডর এলাকায় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন।

প্রথমদিকে গুজব ছড়ায় যে, হাতির হামলায় তারা আহত হয়েছেন।

তবে পরে কার্শিয়াং বন বিভাগের কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হওয়া গেছে যে এটি হাতির হামলার ঘটনা নয়, বরং বাইক পিছলে যাওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর পথচলতি গাড়ির চালক, গাড়িধুরা পুলিশ আউটপোস্টের কর্মী সহ স্থানীয়দের সহযোগিতায় আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহত যুবকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here