বিশ্ব নদী দিবসে মূর্তি নদীতে নদী পুজো, পরিবেশ রক্ষার বার্তা পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের!

মূর্তি: বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী রক্ষার বার্তা দিতে মূর্তি নদীতে নদী পুজোর আয়োজন করল পরিবেশপ্রেমী যৌথ মঞ্চ।

রবিবার দুপুরে সদ্য উদ্বোধন হওয়া মূর্তি সেতুর পাশে মূর্তি নদীর তীরে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের পক্ষ থেকে মানবেন্দ্র দে সরকার, অনির্বাণ মজুমদার, সুমন চৌধুরী-সহ অন্যান্য সদস্যরা নদী পুজোয় অংশ নেন।

নদীকে দূষণমুক্ত রাখা, নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সহ আগামী প্রজন্মের জন্য নদীকে সংরক্ষণ করার বার্তাই উঠে আসে এই কর্মসূচিতে।

আয়োজকদের বক্তব্য, নদী শুধু জলধারাই নয়, পরিবেশ ও মানুষের জীবনের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।

তাই নদীর প্রতি মানুষের দায়বদ্ধতা ও সচেতনতা বাড়াতেই প্রতীকীভাবে এই নদী পুজোর আয়োজন করা হয়েছে।

এই অভিনব উদ্যোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।

নদী পুজো দেখতে মূর্তি নদীর তীরে বেশ কিছু মানুষের সমাগম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here