২০০৭ সালের পুরনো মামলায় নন্দীগ্রামে শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশি তল্লাশি!

নন্দীগ্রাম: ২০০৭ সালের জমি আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া পুরনো মামলার গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে রবিবার সরগরম হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনটি গাড়িতে করে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তারাচাঁদবাড় এলাকায় যৌথ অভিযানে যায় নন্দীগ্রাম থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

তারাচাঁদবাড় এলাকাতেই বাড়ি নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি তথা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালের জমি আন্দোলন- সংক্রান্ত একাধিক ধারার মামলায় তাঁর খোঁজে বাড়িতে তল্লাশি চালানো হয়।

তবে অভিযানের সময় বাড়িতে শেখ সুফিয়ানকে পাওয়া যায়নি।

ঘটনার পর শেখ সুফিয়ানের জামাই হাবিবুর রহমান জানান, পুরনো ওই মামলায় অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তবে পুলিশ তাদের কাজ করেছে ও তাঁরা বিষয়টি নিয়ে আইনি পথেই এগোবেন।

২০০৭ সালের নন্দীগ্রাম জমি আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া পুরনো মামলায় নতুন করে পুলিশের এই তল্লাশি ঘিরে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here