পৌরসভার দায়িত্ব নিল প্রশাসন, নাগরিক পরিষেবা সচল রাখতে বৈঠক!

কোচবিহার: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার পৌরসভার প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল প্রশাসন।

সোমবার সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন।

এর পরপরই কোচবিহারের জেলাশাসক জিতীন যাদব ও সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দীর উপস্থিতিতে পৌরসভার আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পৌর এলাকার নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় থাকে ও বিভিন্ন জনপরিষেবার মান আরও উন্নত করা যায়, সেই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবা স্বাভাবিক রাখাই এখন প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কোচবিহার পৌরসভার চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর পদত্যাগ করায় পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সেই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা নির্বিঘ্নে চালিয়ে যেতে জেলা প্রশাসন সরাসরি পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছে।

প্রশাসনের এই পদক্ষেপের ফলে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনপরিষেবা স্বাভাবিক গতিতে চলবে বলেই আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here