এশিয়ান হাইওয়ে-২-তে এসওজি ও পুলিশের অভিযান, ২৯২ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার! ৩

শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ও এসওজি দল।

অভিযানে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদার কালিয়াচক থেকে নিয়ে এসে কেষ্টপুর এলাকায় হাত বদলের ছক ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে ACP অনির্বাণ মজুমদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

সেই সময় চারচাকা গাড়ি করে নকশালবাড়ির একদম দম্পতি নিতে আসতেই হাতেনাতে আটক করা হয়।

ধৃতদের নাম তারাপদ মণ্ডল (৫৫) বাড়ি কালিয়াচকের সুখলালটোলা, মহম্মদ আনিসুল (৪২) বাড়ি নকশালবাড়ি ও সাইগাম খাতুন (৪০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনিসুল ও সাইগাম খাতুন স্বামী-স্ত্রী।

অভিযানে মোট ২৯২ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল ও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃত তিনজনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here