‘আমি নন্দীগ্রামের ভোটার, মুখ্যমন্ত্রী যেখানে ভোট দেবেন, জনগণও তাঁর সঙ্গেই থাকবে’
নন্দীগ্রাম: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের আগে মঙ্গলবার রাতে রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী-সহ তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। প্রায় দেড় ঘণ্টা ধরে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের ভোটারদের নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। আমি ভোট দেব। মুখ্যমন্ত্রী যেখানে ভোট দেবেন, সেখানে জনগণ মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী এমন মার্জিনে জিতবে, যা কল্পনার বাইরে।”
এরপর ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি।
শুভেন্দুর দাবি, ২০২১ সালে নন্দীগ্রামে এক নম্বরে থাকার কথা বলা হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনেও নন্দীগ্রামকে ঘিরে নানা দাবি করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তাঁর কথায়, “কী হয়েছিল, তা সবাই জানেন। শুধু অপেক্ষা করুন আর ফলাফল দেখতে থাকুন।”














































