এক দিনের সফরে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক!

শিলিগুড়ি: এক দিনের সরকারি সফরে শুক্রবার শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন।

জানা গিয়েছে, বৈঠকে জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি ও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এদিন সরকারি কর্মসূচি ও প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিকেলেই কলকাতায় ফিরে যাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে উত্তরকন্যা ও বাগডোগরা বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here