রাজ্যপাল আর এন রবি-সহ উপস্থিত মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক ও পড়ুয়ারা
ব্যারাকপুর: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল আর এন রবি। গান্ধীজির স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, দমকলমন্ত্রী কৌশিক সাহা, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ডিএম, এসডিও, পুলিশ কমিশনার, মুখ্যসচিব- সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
গান্ধী জয়ন্তীর এই অনুষ্ঠানে ব্যারাকপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়।
প্রার্থনা সভাকে ঘিরে গান্ধীঘাটে ছিল বিশেষ আয়োজন।
মহাত্মা গান্ধীর অহিংসা, সত্য ও শান্তির আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা।















































