বাপুজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণ পৌর নিগমের!

শিলিগুড়ি: সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী।

শুক্রবার শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শহরের প্রধান ডাকঘরের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিনের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার বন্দেবাসী তেজা দীপক, সেক্রেটারি প্রবীণ অনুপ সোরেঙ, হেড ক্লার্ক সুব্রত বিশ্বাস সহ সংস্কৃতি দপ্তরের ইনচার্জ ভাস্কর দত্ত মজুমদার-সহ পৌর নিগমের আধিকারিক ও কর্মীরা।

সকালে উপস্থিত সকলে শ্রদ্ধায় বাপুজিকে স্মরণ করেন ও তাঁর মূর্তিতে ফুল দিয়ে সম্মান জানান।

মহাত্মা গান্ধীর জীবন ও তাঁর অবদানকে স্মরণ করে ভাবগম্ভীর পরিবেশে জন্মজয়ন্তী পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here