সাতসকালে রাজগঞ্জের নধাবাড়িতে চা বাগানে হাতির মৃতদেহ!

সাতসকালে রাজগঞ্জের নধাবাড়িতে চা বাগানে হাতির মৃতদেহ


রাজগঞ্জ: সাতসকালে চা বাগানের মধ্যে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের নধাবাড়ি এলাকায়।

জঙ্গল সংলগ্ন চা বাগানে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

ঘটনাস্থল ঘিরে হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন।

প্রাথমিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here