শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামে ‘সেবা সেতু’ অভিযান!

সরকারি পরিষেবার কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখলেন আর বিমলা

শিলিগুড়ি: সাধারণ মানুষের কাছে সরকারি বিভিন্ন পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে শুরু হল ‘সেবা সেতু অভিযান’।

শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শুক্রবার সকাল থেকেই সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

‘সেবা সেতু’ অভিযানের মাধ্যমে এক ছাদের তলায় বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা ও নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা, সামাজিক সুরক্ষা-সহ একাধিক পরিষেবা সংক্রান্ত কাজের জন্য ক্যাম্পে মানুষের ভিড় দেখা যায়।

এদিন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আর বিমলা ক্যাম্পে পরিদর্শনে আসেন।

তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষ কী ধরনের পরিষেবা পাচ্ছেন, সরকারি দপ্তরগুলির কাজকর্ম কীভাবে চলছে ও পরিষেবা নিতে আসা মানুষের কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন।

ক্যাম্পে উপস্থিত আধিকারিক ও কর্মীদের সঙ্গেও কথা বলেন পুরনিগমের প্রশাসক।

সাধারণ মানুষের কাছে যাতে সরকারি পরিষেবা পৌঁছতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও নজর দেওয়া হয় এই অভিযানে।

কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহও দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here