নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী!

পরিচিতির সুযোগ নিয়ে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

শিলিগুড়ি: নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায় (৪০)।

সে শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ওই নাবালিকা ‘দাদু’ বলে ডাকত।

অভিযোগ, সেই পরিচিতির সুযোগ নিয়ে বিজয় রায় নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন।

বিষয়টি পরিবারের সদস্যদের জানায় নাবালিকা। এরপর পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রাতে অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করা হয়।

শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here