১৬ অস্থায়ী কর্মী পেলেন স্থায়ী নিয়োগপত্র, হাতে চিঠি তুলে দিলেন মন্ত্রী অর্জুন সিং
ব্যারাকপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যেই এবার গারুলিয়া পুরসভায় ১৬ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী পদে নিয়োগ করা হল।
দীর্ঘদিন ধরে পুরসভার বিভিন্ন কাজে যুক্ত থাকা এই কর্মীদের হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং।
জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই ১৬ জন কর্মী অস্থায়ী ভিত্তিতে গারুলিয়া পুরসভার বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় বিবেচনা করে সমস্ত নিয়ম মেনেই স্থায়ী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন মন্ত্রীর হাত থেকে স্থায়ী নিয়োগপত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা। এতদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্থায়ী চাকরির স্বীকৃতি পাওয়ায় তাঁদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ ও প্রশাসনিক পুনর্গঠনের উদ্যোগের মধ্যেই গারুলিয়া পুরসভার এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করা কর্মীদের স্থায়ী নিয়োগের এই পদক্ষেপ পুরসভার কর্মী মহলেও নতুন আশার সঞ্চার করেছে।
Home শ্রেণী-বহির্ভূত ১৬ অস্থায়ী কর্মী পেলেন স্থায়ী নিয়োগপত্র, হাতে চিঠি তুলে দিলেন মন্ত্রী অর্জুন...














































