ডাকাতির ছক কষার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ৬, ধৃতদের আদালতে পেশ!

শিলিগুড়ি: শহরে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল ভক্তিনগর থানার পুলিশ। ইন্দিরা গান্ধী ময়দানে গোপনে জড়ো হয়ে ডাকাতির ছক কষার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ইন্দিরা গান্ধী ময়দানে কয়েকজনকে সন্দেহজনক ভাবে জড়ো হতে দেখা যায়।

অভিযোগ, সেখানে বসেই তারা ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। এরপর অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম অলোকেশ রায় (২৫), পিঙ্কু রায় (৩৬), সাহিল হুসেন (২৬), দিলীপ প্রধান (৪৩), দিবস থাপা (২৩) ও হরেন দাস (২৫)। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিভিন্ন এলাকার বাসিন্দা।

ধৃত ছয়জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা তাদের অন্য কোনও অপরাধমূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here