কাঁকিনাড়া: কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির উদ্যোগে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে আয়োজিত হল বিশেষ গঙ্গা আরতি অনুষ্ঠান। মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গা আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে লেজার লাইট শো ও বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। আলো ও আতশবাজির ঝলমলে প্রদর্শনীতে উৎসবের আবহ তৈরি হয় গঙ্গার ঘাটে।
অনুষ্ঠান মঞ্চ থেকে সনাতনী ঐক্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সনাতনীরা সবাই একত্রিত হলে কেউ তাঁদের ভাঙতে পারবে না। পাশাপাশি আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আজ বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই কোচবিহারে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।














































