জম্মু: টানা ভারী বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে ৫৪০ মেগাওয়াট কওয়ার জলবিদ্যুৎ প্রকল্পের কাছে বড়সড় ভূমিধস নেমেছে।
ধসে একাধিক গাড়ি মাটির নিচে চাপা পড়ে এবং কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ধ্বংসস্তূপ সরিয়ে গাড়ি উদ্ধারের কাজ চলছে।
এদিকে, ভূমিধসের জেরে ডোডার প্রেম নগর এলাকায় জম্মু-কিশ্তওয়ার জাতীয় সড়ক বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
প্রশাসন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর ও সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে।















































