শিলিগুড়িঃ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চেয়ারম্যান। ফিরাদ হাকিমের সাথে মিটিং করা শেষে জংশনে তার গাড়ির সাথে একটি দশ চাকা গাড়ির ধাক্কা লাগে। এতে প্রতুল চক্রবর্তীর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়।
জানা গিয়েছে, ওই গাড়িতে প্রতুল চক্রবর্তী ছাড়া মিউনিসিপাল কর্পোরেশনের আরেক মহিলা কাউন্সিলর ছিলেন
দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি। দুর্ঘটনার পরে মুহূর্তের মধ্যে ওই জায়গাটা ভিড় জমতে শুরু করে।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রধান নগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।











































