বয়স্কদের আশীর্বাদে উজ্জীবিত রঞ্জন শীল শর্মা, ৩৭ নম্বর ওয়ার্ড আমতলায় জোরকদমে পথপ্রচার
শিলিগুড়ি: ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা।
এদিন পথপ্রচারের সময় এলাকার বহু বয়স্ক বাসিন্দা তাঁকে আশীর্বাদ জানিয়ে বলেন, তিনি এবার জয়ী হবেন।
প্রবীণদের এই সমর্থন ও আশীর্বাদে উজ্জীবিত হয়ে রঞ্জন শীল শর্মা তাঁদের প্রণাম জানিয়ে ভোটে জয়ী করানোর আবেদন জানান।
প্রচারের সময় বিভিন্ন পাড়া ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি সাথে স্থানীয় সমস্যার কথাও শোনেন।
কিছু এলাকায় রাস্তায় জল জমে থাকায় প্রচারে সাময়িক অসুবিধা তৈরি হলেও তা থামাতে পারেনি তাঁর নির্বাচনী প্রচার।
জলাবদ্ধতা পেরিয়েও নির্ধারিত কর্মসূচি চালিয়ে যান তিনি।
রঞ্জন শীল শর্মা জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি, আর সেই বিশ্বাস নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে এগিয়ে চলেছেন।













































