নক্সালবাড়িতে জোড়া শ্মশান ঘাটের শিলান্যাস, উপকৃত হবে একাধিক গ্রাম

নক্সালবাড়ি, শিলিগুড়ি: শিলিগুড়ি মহুকুমা এলাকার নক্সালবাড়ি ব্লকে জোড়া শ্মশান ঘাট নির্মাণের কাজের সূচনা হল।

ক্যানেল সংলগ্ন লালপুল এলাকার শ্মশান ঘাট ও মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রকমজোত এলাকায় নতুন শ্মশান ঘাট তৈরির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল।

শিলিগুড়ি মহকুমা পরিষদ এর অর্থানুকূল্যে প্রায় ২১ লক্ষ টাকার বরাদ্দে এই দুই শ্মশান ঘাট নির্মাণের কাজ শুরু হচ্ছে।

মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভা এলাকার ফাকনাজোট ও রকমজোতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

জানা গেছে, শ্মশান ঘাট দুটি তৈরি হলে অন্তত ৬ থেকে ৭টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন।

সভাধিপতি অরুণ ঘোষ জানান এলাকায় উন্নয়নের কাজ অব্যাহত। এখনো পর্যন্ত ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩৪ বছরে এলাকায় যা উন্নয়ন করা সম্ভব হয়নি তা বিগত সাড়ে তিন বছরে অনেকটাই এগিয়েছে বলে দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here