বামফ্রন্টের শক্তি প্রদর্শন, চার বিধানসভা প্রার্থীর একযোগে মনোনয়ন জমা

জলপাইগুড়ি: মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে শক্তি প্রদর্শনে নামল বামফ্রন্ট।

বামফ্রন্টের শক্তি প্রদর্শন, চার বিধানসভা প্রার্থীর একযোগে মনোনয়ন জমা

বৃহস্পতিবার জলপাইগুড়ি বামফ্রন্টের জেলা পার্টি অফিস থেকে বিশাল মিছিলের মাধ্যমে জেলা শাসকের দপ্তরে পৌঁছে চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা একযোগে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি দিলীপ সিং, রাজগঞ্জ খরেন্দ্র নাথ রায়, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি সদর কেন্দ্রের দেবরাজ বর্মন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করেন।

লাল পতাকা, স্লোগান ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা।

মিছিলটি জেলা পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়।

বাম প্রার্থীদের দাবি, এই মিছিল প্রমাণ করে মানুষের মধ্যে বামফ্রন্টের প্রতি আস্থা ও সমর্থন এখনও অটুট রয়েছে।

আগামী নির্বাচনে এই জনসমর্থনই তাঁদের জয়ের পথ প্রশস্ত করবে বলেও আশাবাদী তারা।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা জানান, সাধারণ মানুষের সমস্যা, কর্মসংস্থান ও উন্নয়নের ইস্যুকেই সামনে রেখে তাঁরা নির্বাচনী লড়াইয়ে নামছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here