১৪ বাংলাদেশি আটক, জাল নথির অভিযোগে চাঞ্চল্য

জলপাইগুড়ি: জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ১৪ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।

জানা গিয়েছে, নর্থইস্ট এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।

এরপর ট্রেন থেকে নামিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আরপিএফ সূত্রে খবর, নির্বাচনের আগে বিশেষ তল্লাশি অভিযান চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়।

নথিপত্র দেখতে চাওয়া হলে তাদের দেওয়া আধার কার্ডগুলি সন্দেহজনক বলে মনে হয় ও পরে তা জাল বলে অনুমান করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃতরা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে।

তারা কামাখ্যা স্টেশন থেকে নর্থইস্ট এক্সপ্রেসে উঠে দিল্লি যাচ্ছিল বলে জানা যায়।

সেখান থেকে জম্মু ও কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল বলেও উঠে এসেছে প্রাথমিক তদন্তে।

জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, নির্বাচনের কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ও তারই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হচ্ছিল।

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here