শিলিগুড়ি: নির্বাচনী উত্তাপের মাঝেই সৌজন্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরলেন বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।
শুক্রবার বিকেলে বাম যুব সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে শিলিগুড়ির হিলকার রোড এলাকায় জনসংযোগে নামেন তিনি।
অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হওয়া এই প্রচারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন শরদিন্দু চক্রবর্তী ও আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থন করার আহ্বান জানান।
প্রচারের সময় রাস্তায় একটি দোকানে উপস্থিত তৃণমূল নেতা সঙ্গে দেখা হয় তাঁর।
সেখানেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে ওই তৃণমূল নেতাকে জড়িয়ে ধরে নিজের পক্ষে ভোট চেয়ে নেন বাম প্রার্থী।
শুধু তাই নয়, দুজনের মধ্যে কিছুক্ষণ সৌজন্যমূলক আলাপচারিতাও হয়, যা উপস্থিত মানুষের নজর কাড়ে।
নির্বাচনী লড়াইয়ের মাঝেও এই ধরনের আচরণ রাজনীতিতে সৌহার্দ্যের এক অন্য ছবি তুলে ধরেছে বলে মনে করছেন অনেকেই।













































