মনোনয়ন জমা কংগ্রেস প্রার্থী অলক ধারার

মানুষের সমর্থনে আশাবাদী

শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের উপলক্ষে মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী অলক ধারা।

পেশায় আইনজীবী অলক ধারাকেই এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে কংগ্রেস।

মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত, যা এই প্রক্রিয়ায় আলাদা গুরুত্ব যোগ করেছে।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলক ধারা জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, “মানুষের সমর্থন ও ভালোবাসা তিনাকে আরও অনুপ্রাণিত করছে।

এদিকে, নির্বাচনের আগে শিলিগুড়ি কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে, যেখানে প্রতিটি দলই নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here