হেফাজতে থেকেও নমিনেশন, মোথাবাড়ি কাণ্ডে অভিযুক্ত আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরীর ভোটযুদ্ধ শুরু

হেফাজতে থেকেও নমিনেশন, মোথাবাড়ি কাণ্ডে অভিযুক্ত আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরীর ভোটযুদ্ধ শুরু

মালদা: মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত তথা আইএসএফ প্রার্থী Shahjahan Ali Kadri আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় নমিনেশন দাখিল করলো।

উল্লেখ্য, বুধবার কালিয়াচক – মোথাবাড়ি সুজাপুরে হিংসার ঘটনায় তাকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।

বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এরপর তার আইনজীবীরা আদালতে আবেদন করেন, তিনি যেহেতু মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী, তাই সংবিধান অনুযায়ী তাকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক।

সেই আবেদন মঞ্জুর করে আদালত নির্দেশ দেয়, তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাকে মনোনয়ন দাখিল করতে দেওয়া হবে।

শনিবার আদালতের সেই নির্দেশ মেনেই নিরাপত্তা বলয়ের মধ্যে মনোনয়ন জমা দেন শাহজাহান আলী কাদরী।

নমিনেশন দাখিলের পর তিনি এলাকার বাসিন্দাদের কাছে ভোটের আর্জি জানান।

পাশাপাশি দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ও ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

তার অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, মনোনয়ন কেন্দ্রের বাইরে আইএসএফ কর্মী- সমর্থকরা তাকে মালা পরিয়ে স্বাগত জানান ও স্লোগান দিতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here