পোস্টার ছেঁড়া নিয়ে উ*ত্তেজনা, অবস্থান-বি*ক্ষোভে বসলেন গৌতম দেব

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ও পোস্টার লাগানো হলেও, তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে।

অভিযোগ, শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় লাগানো পোস্টার ও ব্যানার পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে।

এ প্রসঙ্গে গৌতম দেব দাবি করেন, “বিজেপির পক্ষ থেকে পরিকল্পনা করে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। বহিরাগতদের শহরে এনে এই ধরনের কাজ করানো হচ্ছে।”

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই নির্বাচন আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযোগের পরও একের পর এক একই ধরনের ঘটনা ঘটতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই প্রতিবাদে শিলিগুড়ি কাছারী রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন তৃণমূল প্রার্থী গৌতম দেব ও তার সমর্থকরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ঘোর জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here