প্রধাননগরে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার দুই অভিযুক্ত, উদ্ধার সোনা-রুপো ও নগদ টাকা!

শিলিগুড়ি: প্রধাননগর থানা এলাকায় একটি বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার সোনার সামগ্রী ও নগদ টাকা চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ।

ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ও উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা, রুপো ও নগদ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ তারিখ প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন সমননগর এলাকার বাসিন্দা সম্পা রায় গুহ।

অভিযোগে তিনি জানান, তাঁর বাড়ি থেকে সোনার অলংকার সহ নগদ টাকা চুরি হয়েছে।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ ভক্তিনগর থানার বাসিন্দা পঙ্কজ রায় নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

জলপাইগুড়ি আদালতে পেশ করার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।

সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হয় প্রায় ১৭ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রুপো সহ ২০ হাজার টাকা নগদ।

পুলিশ জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিধাননগর এলাকার শ্যামল মন্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে।

তার কাছ থেকেও প্রায় ১২ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।

এদিন পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর অভিযুক্ত পঙ্কজ রায়কে ফের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

গোটা ঘটনার তদন্তে নেমে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here