মাদক বি*রোধী সাফল্য, ৬ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রে*ফতার যুবক!

শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের সাফল্য পেল পুলিশ। ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের এসওজি ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালানো হয়।

এদিন বাসস্টপের কাছে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ও তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।

পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

ধৃতের নাম শাহজাহান সরকার। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ মোহনায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনবাত্তি মোড় এলাকায় মাদক হাতবদলের উদ্দেশ্যেই সে সেখানে অপেক্ষা করছিল।

ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ, ও এর পেছনে বড় কোনো মাদক চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here