বিদ্যাসাগরের ছবি কোলে নিয়ে মনোনয়ন জমা রাকেশ সিংয়ের!

বিদ্যাসাগরের ছবি কোলে নিয়ে মনোনয়ন জমা রাকেশ সিংয়ের, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল’ দাবি বিজেপি প্রার্থীর

কলকাতা: বন্দর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোলে নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর বিজেপি তাঁকে বন্দর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে।

এদিন তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

মনোনয়ন জমা দেওয়ার আগে রাকেশ সিং বলেন, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় তিনি শহরে উপস্থিত ছিলেন না। তবুও সেই ঘটনার অভিযোগে তাঁকে জেলে যেতে হয়েছিল।

তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।

তিনি আরও জানান, বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতেই ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানাতেই তিনি আজ বিদ্যাসাগরের মূর্তির ছবি সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে এসেছেন।

বিজেপি প্রার্থীর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here