নীতিন নবীনের তো*প – ক্লাবগুলোকে তো*লাবাজির আখড়া বানিয়েছে তৃণমূল!

মালদা: পশ্চিমবঙ্গে ক্লাব সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস তোলাবাজির কেন্দ্রে পরিণত করেছে বলে তীব্র অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

মালদার বিভিন্ন ক্লাব হাউজে আয়োজিত বৈঠকে যোগ দিয়ে তিনি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন।

নীতিন নবীন বলেন, “পশ্চিমবঙ্গে খেলাধুলার সঠিক পরিবেশ নেই, অথচ ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হয়।

ক্লাবগুলো রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। পাঁচ বছর ধরে ক্লাবের মাধ্যমে তোলাবাজি চলে, আর ভোটের সময় সেই টাকা বুথ ক্যাপচারে ব্যবহার করা হয়।”

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার ‘কাটমানির সরকার’, যাদের খেলার উন্নয়নে কোনও নজর নেই।

তাঁর দাবি, এবার বিজেপি পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনে নেমেছে ও সারা দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে রয়েছে। “এবার আর এসব হতে দেব না,” বলেন তিনি।

অনুপ্রবেশ ইস্যুতেও মমতাকে নিশানা করে বিজেপি সভাপতি বলেন, “বিজেপি এপারের মানুষের কথা ভাবে, তৃণমূল ওপারের লোকেদের কথা ভাবে।

এপারের মা-বোনেদের সম্মানহানি হলে আদালতে যেতে বাধা দেন।”

বাংলার অতীত গৌরবের প্রসঙ্গ টেনে নীতিন নবীন বলেন, “একসময় খেলা থেকে সংস্কৃতি সব ক্ষেত্রেই বাংলা এগিয়ে ছিল।

কিন্তু গত ২৫ বছরে বাংলা পিছিয়ে গেছে। ডবল ইঞ্জিন সরকার এলে বাংলা তার পুরনো গৌরব ফিরে পাবে।”

মালদার ক্লাব হাউজগুলির বৈঠক থেকে তিনি রাজ্যে পরিবর্তনের ডাক দেন ও নির্বাচনে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here