কোচবিহার: বিধানসভা নির্বাচনের আবহে কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন মেগাস্টার Mithun Chakraborty।
বিজেপি প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে বৃহস্পতিবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিশাল রোড শো করেন তিনি।
ইতিমধ্যেই কোচবিহারের ন’টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
কয়েকদিন আগে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিলেন Deepak Adhikari। এবার উত্তর কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারে নেমে জনসমাগমে বাড়তি উন্মাদনা আনলেন মিঠুন।
বৃহস্পতিবার দুপুরে খাকরাবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত দীর্ঘ রোড শো করেন তিনি।
তাঁর সঙ্গে ছিলেন উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় ও কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন।
রোড শো ঘিরে রাস্তার দু’ধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।














































