শিলিগুড়ি: নির্বাচনী প্রচারের মাঝেই শিলিগুড়ি আদালতে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।
বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি বার কাউন্সিলের সদস্যদের পাশাপাশি আদালতের অন্যান্য কর্মীদের সঙ্গেও দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন আদালত চত্বরে উপস্থিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করে গৌতম দেব জানান, আগামী পয়লা বৈশাখ শিলিগুড়িতে পদযাত্রা করবে মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, এই পদযাত্রা নির্বাচনী লড়াইয়ে দলকে বাড়তি অক্সিজেন জোগাবে কর্মী- সমর্থকদের আরও উজ্জীবিত করবে।
গৌতম দেব আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার জন্য আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ।”
আদালতে তাঁর এই সফরকে ঘিরে আইনজীবী মহলেও উৎসাহের পরিবেশ তৈরি হয়।
নির্বাচনের আগে আদালত চত্বরে এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












































