একদিকে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে একেবারে ভিন্ন সুর তৃণমূল প্রার্থী Ranjan Sil Sharma-এর গলায়!

শিলিগুড়ি: একদিকে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে একেবারে ভিন্ন সুর তৃণমূল প্রার্থী Ranjan Sil Sharma-এর গলায়।

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নেমে রঞ্জন শীল শর্মা স্পষ্ট জানিয়ে দিলেন- প্রধানমন্ত্রীর সভাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

তাঁর বক্তব্য, “এমন সভা অনেক দেখেছি, এতে কোনও লাভ হয় না।” বরং তিনি জোর দিচ্ছেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এলাকার বাস্তব সমস্যার সমাধানের ওপর।

এদিন স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত, মহিলা নেত্রী আলপনা দত্তকে সঙ্গে নিয়ে অলিগলি ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। কোথাও প্রণাম, কোথাও করমর্দন, মুখে হাসি নিয়ে ভোটারদের আশীর্বাদ চান রঞ্জন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই নির্বাচনে সব ওয়ার্ডের কাউন্সিলররা দিনরাত এক করে কাজ করছেন। তাঁর কথায়, “আমার থেকেও বেশি পরিশ্রম তারা করছে। সেই পরিশ্রমের ফল আপনারা ২৩ তারিখ ভোটের পরই দেখতে পাবেন।”

একইসঙ্গে তাঁর দাবি, বাংলায় আবারও ক্ষমতায় ফিরবেন Mamata Banerjee-এর নেতৃত্বাধীন তৃণমূল, এবং এই লড়াইয়ে তৃণমূলের কোনও বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর সভার আবহের মাঝেও রঞ্জনের এই আত্মবিশ্বাসী, নির্ভার অবস্থান এখন ডাবগ্রাম-ফুলবাড়ির নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here