শিলিগুড়ি: ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে সমস্যার মুখে পড়লেন একাধিক সরকারি কর্মচারী।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে এসে তারা জানতে পারেন, সিস্টেমে তাদের নাম দেখা যাচ্ছে না।
ফলে নিয়ম অনুযায়ী তাদের ভোট গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়।
এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা।
নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তারা উত্তেজিত হয়ে ওঠেন ও ভোটকেন্দ্র চত্বরে চাপা উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মহকুমা নির্বাচনী আধিকারিক বিকাশ রুহেলা।
তিনি জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই এই বিভ্রাট তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়ার প্রযুক্তিগত দিক নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের দিনে এমন সমস্যায় স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েছেন সংশ্লিষ্ট ভোটাররা।












































