যুব তৃণমূলের শক্তি প্রদর্শন, শংকর মালাকারের সমর্থনে বিশাল বাইক মিছিল!

শিলিগুড়ি: নির্বাচনের প্রাক্কালে মাটিগাড়া -নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানি পথে নামলো দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস।

দলীয় প্রার্থী শংকর মালাকারের সমর্থনে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার এক বিশাল বাইক মিছিল সংগঠিত হয়।

এই মিছিলে নেতৃত্ব দেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুকুটি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কো-অর্ডিনেটর অরুণ ঘোষ সহ যুব তৃণমূলের একাধিক যুব নেতা, কর্মী ও সমর্থকরা।

মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালায় ও তৃণমূলের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে শংকর মালাকারকে জয়ী করার আহ্বান জানানো হয়।

জয়ব্রত মুকুটি জানান, মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের চারটি ব্লকের অসংখ্য কর্মী-সমর্থক এই বাইক মিছিলে অংশগ্রহণ করে। তিনি আরও জানান, আগামী ২০ ও ২১ তারিখ মাটিগাড়া ১ ও ২ নম্বর ব্লকে আরও বৃহত্তর বাইক মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে দলীয় প্রার্থীর জয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here