শিলিগুড়ি: রবিবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে পৌঁছান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন ঘোষ।
তাঁর আগমনকে কেন্দ্র করে স্টেশন চত্বরে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার একাধিক নেতা- কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্পিকারকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলো।
এদিন তাঁর আগমন ঘিরে এনজেপি স্টেশন এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক কর্মীদের আনাগোনা বাড়তে দেখা যায়।











































