সকাল সকাল বিধায়কের বাড়িতে শুভেচ্ছার ঢল, ১১০-র বেশি কর্মী নিয়ে পৌঁছালেন কার্তিক ভক্ত!

শিলিগুড়ি: মাটিগাড়া – নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সম্বর্ধনা জানাতে সকাল সকাল তাঁর বাড়িতে পৌঁছালেন মেডিকেল মন্ডলের সমাজসেবী কার্তিক ভক্ত।

এদিন প্রায় ১১০ জনেরও বেশি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ।

বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার উন্নয়ন, সংগঠনের বিভিন্ন বিষয় সহ সাধারণ মানুষের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।

এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মীরা জানান, আনন্দময় বর্মনের নেতৃত্বে এলাকার উন্নয়নের কাজ আরও এগিয়ে যাবে বলেই তাঁদের বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here