উত্তরবঙ্গে প্রথম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রত্যাশায় উত্তরবঙ্গবাসী!

শিলিগুড়ি: রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে প্রথমে মাল্লাগুড়ি বিজেপি কার্যালয়ের একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

এরপর সেখান থেকে তিনি উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তরকন্যায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন বলে সূত্রের খবর।

এ প্রসঙ্গে অর্থনৈতিক বিদ জানান, গোটা রাজ্যবাসীর মতো উত্তরবঙ্গবাসীরও মুখ্যমন্ত্রীর কাছে একাধিক প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, “দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভাজন না করে সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়নের দিকেই গুরুত্ব দেওয়া উচিত।”

তিনি আরও জানান, রাজ্যে প্রশাসনিক স্তরে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন সরকারের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

অতীতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর চালু হলেও সেই দপ্তরের কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে অতীতের বিতর্ককে পাশে সরিয়ে রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তরের সুপরিকল্পিত কাজের মাধ্যমে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন হবে বলেই আশাবাদী তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here